AIinBangla

AI প্রম্পট লাইব্রেরি: কাজভেদে সাজানো প্রম্পটের সংগ্রহ

কাজভেদে সাজানো AI প্রম্পটের সংগ্রহ নিয়ে লেখা

ভালো প্রম্পট আর খারাপ প্রম্পটের পার্থক্য একটাই: ভালোটায় AI জানে সে কে, কার জন্য লিখছে আর কী কী করা যাবে না। নিচে কাজভেদে সাজানো প্রম্পটগুলো কপি করে নিজের তথ্য বসিয়ে দিলেই চলবে। প্রতিটার সাথে বলা আছে কখন এটা ব্যবহার করবেন, কারণ ভুল জায়গায় ঠিক প্রম্পটও কাজ করে না।

এক নজরে

  • ভূমিকা, উদাহরণ আর সীমা, এই তিনটা যোগ করলেই যেকোনো প্রম্পটের মান বেড়ে যায়।
  • AI ডিফল্টে সবকিছুতে সায় দেয়। বিরোধিতা করতে বললে তবেই সে আসল দুর্বলতা ধরে।
  • একবারে পুরো কাজ না চেয়ে ধাপে ধাপে চাইলে আউটপুট অনেক ভালো হয়।
  • Custom Instructions একবার সেট করলে প্রতিবার একই কথা লিখতে হয় না।
  • যে প্রম্পট কাজ করেছে সেটা জমিয়ে রাখুন। ছয় মাস পর নিজের সংগ্রহটাই সবচেয়ে দামি হবে।

যেকোনো প্রম্পটের চারটা অংশ

নিচের সব প্রম্পট এই কাঠামোর উপর দাঁড়ানো। কাঠামোটা কেন কাজ করে তার ব্যাখ্যা আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কী লেখাটায়। বুঝে নিলে নিজের প্রম্পট নিজেই বানাতে পারবেন।

ভূমিকা“তুমি একজন অভিজ্ঞ সম্পাদক।” AI-এর কাছে এটা বলার আগে সে গড়পড়তা কেউ।
প্রেক্ষাপটকার জন্য, কোথায় ব্যবহার হবে, পাঠক কতটা জানে।
কাজঠিক কী চান। “ভালো করে দাও” না, “৫টা বিকল্প শিরোনাম দাও”।
সীমাকত শব্দ, কোন ভাষা, কী কী করা যাবে না। সীমা না দিলে সে নিরাপদ আর একঘেয়ে লেখে।
চারটার মধ্যে অন্তত তিনটা থাকলে আউটপুট স্পষ্টভাবে বদলে যায়।

চিন্তা পরিষ্কার করার প্রম্পট

AI-এর সবচেয়ে কম ব্যবহৃত অথচ সবচেয়ে কাজের দিকটা এটাই। লেখা লিখিয়ে নেওয়ার চেয়ে নিজের ভাবনার ফাঁক ধরানোয় এটা বেশি কাজে দেয়।

যখন নিজের আইডিয়ার উপর অতিরিক্ত আত্মবিশ্বাস লাগছে:

Act as a Devil's Advocate and a skeptical board member. Your only goal is to find flaws in my plan.

My plan: [এখানে আপনার প্ল্যান বিস্তারিত লিখুন]

Do not suggest alternatives or solutions. Instead, give a numbered list of 5 challenging questions that expose the weakest points in my logic, my assumptions, and my execution. Be direct.

যখন সিদ্ধান্ত নিতে পারছেন না:

I am deciding between these options: [ক] and [খ].

For each option, list: what I gain, what I give up, what has to be true for it to work, and how I would know within 30 days that I chose wrong. Present it as a table. Do not tell me which one to pick.

যখন সমস্যাটা কী সেটাই বুঝতে পারছেন না:

এই পরিস্থিতিটা পড়ো: [পরিস্থিতি লিখুন]

আমি যে সমস্যাটা বলছি সেটা আসল সমস্যা নাও হতে পারে। পাঁচবার "কেন" জিজ্ঞেস করে ধাপে ধাপে নিচে নামো, তারপর বলো তোমার মতে মূল কারণটা কী। বাংলায় উত্তর দাও, সহজ ভাষায়।

কেন এটা কাজ করে: AI ডিফল্টে সায় দেওয়ার দিকে ঝোঁকে, কারণ সেভাবেই তাকে গড়া হয়েছে। স্পষ্ট করে বিরোধিতা করতে না বললে সে আপনার দুর্বল আইডিয়াকেও ভালো বলবে। “শুধু সমস্যা খোঁজো, সমাধান দিও না” এই এক লাইনেই আউটপুট বদলে যায়।

লেখার প্রম্পট

কোনো কিছু সহজ করে বোঝাতে:

Explain [বিষয়] to someone who has never heard of it.

Rules: use everyday Bangla, no jargon. Use one analogy from daily life in Bangladesh. Keep it under 150 words. End with the one thing they should remember.

নিজের লেখা ঠিক করাতে:

নিচের লেখাটা সম্পাদনা করো। অর্থ বদলাবে না।

[আপনার লেখা]

যা করবে: লম্বা বাক্য ভেঙে দাও, একই কথা দুইবার থাকলে একটা বাদ দাও, কঠিন শব্দের বদলে চলতি শব্দ বসাও। সাধু ভাষা ব্যবহার করবে না। কী কী বদলালে তার একটা ছোট তালিকা শেষে দাও।

শিরোনাম বা হুক বানাতে:

Write 10 opening lines for a post about [বিষয়], for Bangladeshi readers on Facebook.

Mix these types: a question, a surprising number, a common mistake, a short story opening, a direct claim. No clickbait, no "you won't believe". Bangla, conversational.

কনটেন্ট আর সোশ্যাল মিডিয়ার প্রম্পট

এক মাসের কনটেন্ট পরিকল্পনা:

You are a content strategist. Build a 30 day content calendar for [বিষয়/ব্যবসা], for [প্ল্যাটফর্ম].

Audience: [কারা]
Goal: [কী চান, যেমন মেসেজ আসা]

For each day give: the hook line, the format (reel, carousel, text), and one sentence on what the viewer should feel or do. Vary the formats. Output as a table. Bangla for the hooks, English for the notes.

একটা কনটেন্ট থেকে অনেকগুলো বানাতে:

Take this piece of content: [লেখা বা স্ক্রিপ্ট পেস্ট করুন]

Turn it into: 3 short video hooks, 5 single-line posts, one carousel outline with 7 slides, and one email. Keep the core idea the same but change the angle each time so they do not read as copies.

শেখা আর পড়াশোনার প্রম্পট

একটা বই বা লম্বা লেখা বুঝতে:

Summarize [বইয়ের নাম] in 5 key points.

For each point: explain the idea in simple Bangla, give one real-life example from Bangladesh, and say what a reader should actually do differently after reading it. Do not use quotes from the book.

নিজেকে পরীক্ষা করাতে:

আমি [বিষয়] শিখছি। তুমি আমার শিক্ষক।

আমাকে একটা করে প্রশ্ন করো, আমার উত্তরের অপেক্ষা করো, তারপর বলো কোথায় ভুল হলো আর কেন। সহজ থেকে কঠিনের দিকে যাও। একসাথে অনেক প্রশ্ন দিবে না, একটা করে।

দ্বিতীয়টা কাজ করে কারণ পড়ে যাওয়ার চেয়ে নিজেকে পরীক্ষা করা অনেক বেশি মনে রাখায়। AI-কে দিয়ে এই কাজটা করানো সহজ, অথচ প্রায় কেউ করে না।

Custom Instructions: একবার সেট করে বারবার সুবিধা

প্রতিবার নতুন চ্যাটে “আমি বাংলাদেশ থেকে, সহজ ভাষায় লিখো, বেশি ভূমিকা টানবে না” লিখতে লিখতে ক্লান্ত লাগে। বেশিরভাগ AI টুলে সেটিংসে একটা জায়গা আছে যেখানে এটা একবার লিখে রাখা যায়, তারপর সব চ্যাটে নিজে থেকেই ধরা থাকে।

ওখানে বসানোর মতো একটা নমুনা:

আমার সম্পর্কে: বাংলাদেশ থেকে কাজ করি, অনলাইন কনটেন্ট আর ছোট ব্যবসা নিয়ে।

উত্তর দেওয়ার নিয়ম:
- চলতি বাংলায় লিখবে, সাধু ভাষা নয়
- ভূমিকা টানবে না, প্রথম লাইনেই মূল কথা
- ইনকাম, স্কিল, কনটেন্ট এই ধরনের চলতি ইংরেজি শব্দ রাখবে
- আমার আইডিয়ায় সমস্যা থাকলে সরাসরি বলবে
- নিশ্চিত না হলে "নিশ্চিত না" বলবে, বানিয়ে বলবে না

শেষ লাইনটা সবচেয়ে জরুরি। এটা লিখে রাখলে ভুল তথ্য পুরোপুরি বন্ধ হয় না, কিন্তু অনেক কমে।

ছবি আর ডায়াগ্রামের প্রম্পট

লেখা ছাড়াও কিছু কাজ আছে যেগুলোতে AI ভালো, অথচ কম মানুষ ব্যবহার করে। ফ্লোচার্ট বা মাইন্ড ম্যাপ বানানো তার একটা।

Turn this process into a flowchart described in text, step by step with decision points:

[প্রক্রিয়াটা লিখুন]

Then give me the same thing as mermaid syntax so I can render it.

ছবি বানানোর প্রম্পটে চারটা জিনিস থাকলে ফল ভালো হয়: কী দেখা যাচ্ছে, কোন ধরনের ছবি, আলো কেমন, আর ক্যামেরা কোথায়। শুধু “একটা সুন্দর ছবি” লিখলে যা আসে তা কারো কাজে লাগে না।

প্রম্পট নিয়ে যে ভুলগুলো সবচেয়ে বেশি হয়

ভুল যা হয় বদলে যা করবেন
একবারে পুরো কাজ চাওয়া গড়পড়তা আউটপুট আগে কাঠামো চান, পছন্দ হলে তারপর বিস্তারিত
উদাহরণ না দেওয়া AI অনুমান করে, প্রায়ই ভুল দিকে যেমন চান তার একটা নমুনা দিন
প্রথম উত্তরেই থেমে যাওয়া ভালোটা পাওয়ার আগেই থামা “আরো তিনটা বিকল্প দাও” বলে দেখুন
কী করা যাবে না তা না বলা অবাঞ্ছিত ভূমিকা আর ভরাট কথা নিষেধগুলো লিখে দিন
তথ্য যাচাই না করা বানানো সংখ্যা আর সোর্স প্রকাশ হয়ে যাওয়া নাম, সাল আর সংখ্যা নিজে মিলিয়ে নিন

সচরাচর প্রশ্ন

বাংলায় প্রম্পট লিখব নাকি ইংরেজিতে?
নির্দেশটা ইংরেজিতে দিয়ে আউটপুট বাংলায় চাওয়াটা প্রায়ই সবচেয়ে ভালো কাজ করে। তবে বাংলায় লিখলেও চলে, বিশেষ করে যখন বাংলা লেখার সুর নিয়ে কাজ করছেন।
একই প্রম্পট সব AI টুলে কাজ করবে?
মোটামুটি করবে। কাঠামোটা সব জায়গায় এক, শুধু আউটপুটের ধরন একটু আলাদা হয়। লম্বা লেখায় Claude, ছবিতে ChatGPT, লাইভ তথ্যে Gemini, এই ভাগটা মাথায় রাখলেই যথেষ্ট।
প্রম্পট কত লম্বা হওয়া উচিত?
যত লম্বা দরকার, তত। ছোট প্রম্পটে ছোট কাজ হয়। জটিল কাজে দশ লাইনের প্রম্পট লিখতে দ্বিধা করবেন না, ওই সময়টা পরে বাঁচে।
প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে কি কাজ পাওয়া যায়?
শুধু প্রম্পট লেখা বিক্রি করা কঠিন। যেটা বিক্রি হয় সেটা হলো কাজের ফল, যেমন কনটেন্ট, ভিডিও বা অটোমেশন। প্রম্পট হলো সেই কাজ দ্রুত করার হাতিয়ার, নিজে পণ্য না।
AI-এর উত্তর প্রতিবার আলাদা আসে কেন?
এটা স্বাভাবিক, মডেল প্রতিবার একটু ভিন্নভাবে সাজায়। একই রকম ফল বারবার চাইলে উদাহরণ দিন আর সীমা বেঁধে দিন, তাতে ফারাক অনেক কমে।
প্রম্পট জমিয়ে রাখব কীভাবে?
যেকোনো নোট অ্যাপ বা একটা ডকুমেন্টই যথেষ্ট। কাজ অনুযায়ী ভাগ করে রাখুন, আর প্রতিটার সাথে এক লাইনে লিখে রাখুন কখন এটা ব্যবহার করেছিলেন।

আরো গভীরে যেতে চাইলে

প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের আটটা ফ্রেমওয়ার্ক, চেইন অব থট থেকে COAST পর্যন্ত, আলাদা করে দেখানো আছে কোর্সের ভেতরে।

গাইডটা পড়ুন

বিষয়
নাসির উদ্দিন শামীম
লেখক

নাসির উদ্দিন শামীম

ঢাকা থেকে বলছি। ইন্টারনেট মার্কেটিং করি, আর নতুন কোনো এআই টুল বের হলেই সেটা ধরে দেখি কাজে লাগে কি না। যেটা সত্যিই কাজের, সেটা নিয়ে ফেসবুক আর ইউটিউবে কথা বলি। এখানে সেই জিনিসগুলোই গুছিয়ে শেখানোর চেষ্টা করি, যাতে আপনি নিজেও কাজে লাগাতে পারেন।

পড়া শেষ?

লেখা পড়ে ভালো লাগলে, করে দেখলে আরও ভালো লাগবে

৩০ সেকেন্ডের কুইজ বলে দিবে আপনার অবস্থায় কোন কোর্সটা লাগবে।

Nasir Uddin Shamim

Nasir Uddin Shamim

Typically replies within 5-10 minutes.

I will be back soon

Nasir Uddin Shamim
Hey there 👋
It’s your friend Nasir Uddin Shamim. How can I help you?