শিখেছেন, তবু কাজটা দাঁড়াচ্ছে না? সেই কাজটা নিয়েই বসি
৩টা লাইভ সেশনে আপনার আসল কাজ, আপনার গতিতে। যেখানে আটকে আছেন, সেখান থেকেই শুরু।
ভিডিও দেখে দেখে আটকে যান কেন
ভিডিও আপনার নির্দিষ্ট সমস্যাটা জানে না, আর আটকে গেলে জিজ্ঞেস করার কেউ থাকে না।
অনেক AI ভিডিও দেখেছেন, বিক্রি করার মতো কিছু হাতে আসেনি
আপনার পেশার নির্দিষ্ট সমস্যাটা কোথাও আলোচনা হয় না
কোর্স শুরু করেন, মাঝপথে আটকে যান
সেশনে যা হয়
আপনার আসল কাজ
যে কাজে আটকে আছেন সেটাই আনবেন। স্ক্রিন শেয়ার করে একসাথে সমাধান।
আপনার পেশার জন্য
মার্কেটিং, শিক্ষা, ই-কমার্স বা ফ্রিল্যান্সিং, যেটাই হোক, সেটা ধরেই সাজানো।
লাইফটাইম ইমেইল সাপোর্ট
সেশনের পরে আটকে গেলে ইমেইল করবেন। আলাদা খরচ নেই।
থিওরি লেকচার নেই
যা শিখবেন, সেদিনই কাজে লাগাবেন।
এটা সবার জন্য না
"আপনার জন্য না" লিস্টটা মিলে গেলে এটা নিবেন না।
আপনার জন্য, যদি
- নির্দিষ্ট একটা কাজ বা সমস্যা হাতে আছে
- নিজের ব্যবসা বা পেশার জন্য কাস্টম সমাধান দরকার
- সময় কম, সরাসরি উত্তর চান
আপনার জন্য না, যদি
- একদম শূন্য থেকে শিখতে চান, তাহলে মাস্টারক্লাস সস্তা ও ভালো
- নিজে হাতে কাজ করার সময় দিতে পারবেন না
- বাজেট টান, তাহলে কোর্স দিয়েই শুরু করুন
পেমেন্টের পর কী হয়
পেমেন্টের পর ৩ কর্মদিবসের মধ্যে আপনার সুবিধামতো প্রথম সেশনের সময় ঠিক করা হয়। কাজ শুরুর আগে আপনার সাথে কথা বলে কী নিয়ে কাজ হবে সেটা লিখে ঠিক করা হয়, রিফান্ডের শর্তও ওখানেই লেখা থাকে। যে কাজ এখনো শুরু হয়নি, তার জন্য এক টাকাও রাখা হয় না।
সচরাচর প্রশ্ন
কয়টা সেশন, কত সময়?
কোথায় হবে?
কোর্সের সাথে পার্থক্য কী?
কবে শুরু করা যাবে?
ছয় ঘণ্টায় আপনার কাজটা দাঁড় করানো
কোনো কাউন্টডাউন নেই। দাম কালকেও এটাই থাকবে।