AIinBangla
কীভাবে কিনবেন

কোর্স কেনার নিয়ম, ধাপে ধাপে

সব কোর্স রেকর্ড করা ভিডিও আর লেসন। কেনার পরেই শুরু করতে পারবেন, যখন খুশি যতবার খুশি দেখবেন, অ্যাক্সেস লাইফটাইম। কোনো লাইভ ক্লাস বা শুরুর তারিখের জন্য অপেক্ষা নেই।

কোর্স আর দাম

এখন যা কেনা যায়

দাম সাইটের অর্ডার সিস্টেম থেকে সরাসরি দেখানো, তাই এখানে যা দেখছেন চেকআউটেও তাই। কোনটা নেবেন ঠিক করতে না পারলে সব কোর্স পাশাপাশি দেখুন।

  • রেকর্ড করা কোর্স: মোবাইল বা কম্পিউটারে, নিজের সময়ে।
  • একবার কিনলে লাইফটাইম অ্যাক্সেস, আলাদা মাসিক খরচ নেই।
  • কেনার ৩ দিনের (৭২ ঘণ্টা) মধ্যে বললে পুরো টাকা ফেরত, কোনো প্রশ্ন ছাড়া।
কেনার ধাপ

চার ধাপে কেনা শেষ

  1. কোর্সের পাতায় "ভর্তি হোন" বা কেনার বাটন চাপুন। সরাসরি চেকআউট খুলবে।
  2. নাম, ইমেইল আর মোবাইল নম্বর দিন। এই ইমেইলটাই আপনার অ্যাকাউন্ট, লগইন তথ্য এখানে যায়।
  3. পেমেন্টের একটা উপায় বেছে নিন (নিচে প্রতিটার নিয়ম)।
  4. "অর্ডার কনফার্ম করুন" চাপুন, তারপর পেমেন্ট শেষ করুন।
পেমেন্টের উপায়

যেভাবে সুবিধা, সেভাবে দিন

বিকাশ, নগদ, কার্ড ও ব্যাংক

সাথে সাথে চালু

  1. চেকআউটে এটা বেছে "অর্ডার কনফার্ম করুন" চাপুন
  2. SSLCommerz এর নিরাপদ পাতা খুলবে: বিকাশ, নগদ, কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বেছে নিন
  3. ফোনে আসা কোড (OTP) আর PIN দিন
  4. নিজে থেকেই আমাদের সাইটে ফিরবেন, কোর্স সাথে সাথে চালু

বিকাশ / নগদ (Send Money)

যাচাইয়ের পরে চালু

বিকাশ 01727-451040 নগদ 01771-553141

  1. চেকআউটে "বিকাশ / নগদ (Send Money)" বেছে নিন, পাঠানোর ঠিক অঙ্কটা ওখানেই লেখা থাকে
  2. অ্যাপে উপরের যেকোনো একটা পার্সোনাল নম্বরে Send Money করুন, Payment বা Cash Out না
  3. যে নম্বর থেকে পাঠালেন আর মেসেজের TrxID লিখে "অর্ডার কনফার্ম করুন" চাপুন
  4. আমরা মিলিয়ে দেখে চালু করি, সাধারণত কয়েক ঘণ্টায়, সর্বোচ্চ ২৪ ঘণ্টা

কার্ড দিয়ে পেমেন্ট (দেশের বাইরে থেকে)

সাথে সাথে চালু

  1. বাংলাদেশের বাইরে থাকলে বা বিদেশি কার্ড হলে এটা বেছে নিন
  2. Visa, Mastercard বা AMEX কার্ডের নম্বর, মেয়াদ আর পেছনের ৩ সংখ্যা দিন
  3. ব্যাংক কোড চাইলে সেটা দিন
  4. পেমেন্ট হলেই কোর্স চালু

আমরা কখনো ফোনে PIN বা OTP চাই না। Send Money শুধু উপরের দুইটা পার্সোনাল নম্বরে করুন, অন্য কোনো নম্বর কেউ দিলে আগে 01771-553141 এ ফোন করে মিলিয়ে নিন।

পেমেন্টের পরে

পেমেন্ট হলে কী হয়

০১

সাথে সাথে চালু

বিকাশ, নগদ, কার্ড বা ব্যাংকে অনলাইনে দিলে পেমেন্ট শেষ হওয়ামাত্র কোর্স অ্যাকাউন্টে চালু হয়, "কোর্স শুরু করুন" বাটন পাবেন।

০২

Send Money করলে

আপনার TrxID মিলিয়ে দেখে কোর্স চালু করা হয়, সাধারণত কয়েক ঘণ্টায়, সর্বোচ্চ ২৪ ঘণ্টা। চালু হলেই ইমেইল পাবেন। এর মধ্যে আবার পেমেন্ট করবেন না।

০৩

কোথায় পাবেন

চেকআউটের ইমেইল দিয়ে ড্যাশবোর্ডে লগইন করলে "আমার কোর্স" এ সব থাকে। বই থাকলে "আমার বই" তে।

০৪

পছন্দ না হলে

কেনার ৩ দিনের মধ্যে জানালে পুরো টাকা, যে মাধ্যমে দিয়েছেন সেখানে ফেরত। নিয়ম রিফান্ড পলিসিতে।

কিনতে গিয়ে আটকে গেছেন?

ফোন বা হোয়াটসঅ্যাপ করুন, একজন মানুষ উত্তর দেবেন। চাইলে আমরা আপনার জন্য অর্ডার বানিয়ে পেমেন্ট লিংক পাঠিয়ে দিতে পারি।

Nasir Uddin Shamim

Nasir Uddin Shamim

Typically replies within 5-10 minutes.

I will be back soon

Nasir Uddin Shamim
Hey there 👋
It’s your friend Nasir Uddin Shamim. How can I help you?
Messenger