সমস্যাটা কী ছিল
AI নিয়ে তথ্যের অভাব নেই। ইউটিউবে হাজারটা ভিডিও, ফেসবুকে হাজারটা টিপস। অভাব হলো দিকনির্দেশের। কোথা থেকে শুরু করবেন, কী কী শিখবেন, আর কোনটা বাদ দিবেন, এই পরিষ্কার ছবিটা কোথাও নেই। বেশিরভাগ মানুষ ছয় মাস ঘুরে আবার শূন্যে ফিরে যান।
আমরা কী করি
প্রতিটা কোর্স একই চক্রে চলে: শেখা, বানানো, যাচাই, ইনকাম। প্রতিটা লেসনের নিচে কপি করার Ready Prompt আর কাজ থেকে টাকার প্ল্যান, তাই ভিডিও দেখে সেদিনই কাজটা বানানো যায়। আটকে গেলে অফিশিয়াল Facebook Group আর সাইটের AI অ্যাসিস্ট্যান্ট। টুল বদলায়, সিস্টেম বদলায় না, আমরা সিস্টেমটাই শেখাই।
কে চালায়
নাসির উদ্দিন শামীম। AIinBangla হলো NShamimPRO এর একটি প্রতিষ্ঠান, বাংলাদেশে নিবন্ধিত। ট্রেড লাইসেন্স TRAD/DNCC/037639/2022, ঠিকানা ১৮৩/৩, তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকা ১২১৫। ফেসবুক পেজের নাম না, একটা আসল রেজিস্টার্ড ব্যবসা। যোগাযোগ: ফোন ও WhatsApp 01771-553141, ইমেইল support@aiinbangla.com।
নাসির উদ্দিন শামীমের কথা
ঢাকা থেকে বলছি। ইন্টারনেট মার্কেটিং করি, আর নতুন কোনো এআই টুল বের হলেই সেটা ধরে দেখি কাজে লাগে কি না। যেটা সত্যিই কাজের, সেটা নিয়ে ফেসবুক আর ইউটিউবে কথা বলি। এখানে সেই জিনিসগুলোই গুছিয়ে শেখানোর চেষ্টা করি, যাতে আপনি নিজেও কাজে লাগাতে পারেন। ফেসবুক: fb.com/NasirUShamim, ইউটিউব: youtube.com/@nushamim
এখন পর্যন্ত যা আছে
৮টা রেকর্ড করা কোর্স, ১৭৯টা লেসন, ৭টা Premium Book, ১২টা ফ্রি বাংলা বই। সবই বাংলায়। কোর্সগুলো রেকর্ড করা, তাই নিজের সময়ে দেখা যায়, লাইফটাইম অ্যাক্সেস সহ। ফ্রি বইগুলো থেকেই শুরু করতে পারেন।
কীভাবে যাচাই করবেন
শিক্ষার্থীদের রিভিউ, ভালো আর সমালোচনা দুটোই, আছে /results/ পেজে। কেনার ৩ দিনের টাকা ফেরতের নিয়ম আর শর্ত আছে /refund_returns/ পেজে। ব্যবসার ঠিকানা, ট্রেড লাইসেন্স আর ফোন নম্বর এই পেজেই ওপরে দেওয়া। আর কোনো প্রশ্ন থাকলে সরাসরি WhatsApp করুন, 01771-553141।
যা আমরা করি না
রাতারাতি লাখ টাকার প্রতিশ্রুতি দিই না। কাউন্টডাউন টাইমার দিয়ে চাপ দিই না। কোনো অফার থাকলে শেষ তারিখ স্পষ্ট লিখে দিই। যে দাবি প্রোডাক্ট রাখতে পারে না, সেটা করি না। কোর্সের ভেতরেও শিক্ষার্থীদের এটাই শেখানো হয়।