ড্যাশবোর্ড
লগইনের পর এখানেই আসবেন। উপরে দেখাবে আপনি কোথায় থেমেছিলেন আর পরের লেসনটা কোনটা। "শুরু করুন" চাপলেই সোজা সেখানে চলে যাবে, কোর্সের ভেতর খুঁজতে হবে না।
দেখুনআপনার Goal, Device এবং Available Time অনুযায়ী একটি Course পিক করুন। একসঙ্গে সব শুরু না করে প্রথম সাত দিনে একটি ছোট কাজ সম্পন্ন করুন।
যারা ছেড়ে দেয়, তারা প্রায় সবাই প্রথম সপ্তাহেই ছাড়ে। তাই এই সাত দিনের কাজ ইচ্ছা করেই ছোট রাখা।
ড্যাশবোর্ডে "শুরু করুন" চাপলেই প্রথম লেসন খোলে। মডিউলের শেষে যাচাই কুইজ থাকলে সেটা দিন। এই দিনের কাজ এতটুকুই, বেশি করতে গেলে দ্বিতীয় দিন আর বসা হয় না।
প্রতিটা কোর্সের প্রথম লেসনে বলা আছে কোন টুল লাগবে। AI শুরু ও Prompt Engineering এর "AI বেসিকস" মডিউলে ফ্রি টোকেন নেওয়ার নিয়মও আছে। আগে সেরে নিন, পরে লেসন দেখতে দেখতে অ্যাকাউন্ট খুলতে গেলে সময় নষ্ট হয়।
ভিডিও, ছবি ও অ্যাড, লেখা, নাকি অটোমেশন, যেকোনো একটা। নিচের "কোন পথে যাবেন" অংশটা পড়ুন। AI Champions নিয়ে থাকলে সব কোর্স খোলা, তবু শুরু করুন একটা দিয়ে। তিনটা একসাথে ধরলে একটাও হয় না।
দিনে একটা লেসন। দেখার পর সাথে সাথে নিজে করে দেখুন। না করে পরের লেসনে গেলে কিছুই থাকে না।
একটা ভিডিও, একটা আর্টিকেল, একটা ছবি, যা-ই হোক। প্রথমটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু হাতে একটা জিনিস থাকতে হবে।
যেটা বানিয়েছেন সেটা কোথাও পোস্ট করুন। তারপর ড্যাশবোর্ডে গিয়ে "আপনার অগ্রগতি" থেকে জানিয়ে দিন কী করলেন। এক সপ্তাহে এতটুকু হলে বাকিটা নিজেই চলবে।
লগইনের পর যে জায়গাগুলো আসলে কাজে লাগে।
লগইনের পর এখানেই আসবেন। উপরে দেখাবে আপনি কোথায় থেমেছিলেন আর পরের লেসনটা কোনটা। "শুরু করুন" চাপলেই সোজা সেখানে চলে যাবে, কোর্সের ভেতর খুঁজতে হবে না।
দেখুনপরপর কয় দিন এসেছেন সেটা গোনা হয়। এক দিন বাদ পড়লে স্ট্রিক ভাঙে না, পরের দিন এলেই টিকে যায়। দুই দিন গেলে শূন্য থেকে শুরু। সংখ্যাটা ছোট, কিন্তু এটাই সবচেয়ে ভালো কাজ করে।
দেখুনপ্রতিটা কোর্স কয়েকটা মডিউলে ভাগ করা, প্রতিটা মডিউলে কয়েকটা লেসন। যেকোনো ক্রমে দেখা যায়, কিন্তু নিচের গাইডে যে ক্রম দেওয়া আছে সেটা ধরে গেলে সহজ হয়।
দেখুনপ্রায় প্রতিটা মডিউলের শেষে একটা কুইজ। নম্বরের জন্য না, কোন জায়গাটা আসলে বোঝেননি সেটা ধরার জন্য। ভুল হলে সেই লেসনটা আবার দেখুন, এটুকুই।
দেখুনপ্রথম ভিডিও পাবলিশ, প্রথম ক্লায়েন্ট, প্রথম ইনকাম, যা-ই হোক, ড্যাশবোর্ড থেকে জানাতে পারেন। অনুমতি দিলে সাইটে দেখাই, না দিলে দেখাই না। দুটোই ঠিক আছে।
দেখুনআটকে গেলে গ্রুপে লিখুন। প্রশ্নের সাথে স্ক্রিনশট দিলে উত্তর অনেক তাড়াতাড়ি আসে। কী চেষ্টা করেছেন সেটাও লিখবেন।
দেখুনএই কোর্সগুলো শেষ করে ছয় ধরনের কাজে যাওয়া যায়, তেইশটা আলাদা পথে। নিচে সবগুলোই আছে, কিন্তু পিক করবেন একটা। একসাথে দুটো ধরলে কোনোটাতেই ক্লায়েন্ট পাওয়ার মতো ভালো হবেন না।
দাম কাজ, নমুনা আর ক্লায়েন্ট অনুযায়ী আলাদা হয়। দাম ঠিক করার নিয়ম প্রথম ইনকাম কোর্সে শেখানো হয়।
নিজের চ্যানেল বা পেজ দাঁড় করাবেন। শুরুতে ইনকাম ধীরে আসে, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে ঘুমানোর সময়েও চলতে থাকে।
টাকা দেয়: প্ল্যাটফর্ম মনিটাইজেশন, স্পনসর আর নিজের প্রোডাক্ট
মুখ না দেখিয়ে নিয়মিত ভিডিও। AI ভিডিও মেকিং Masterclass এর সবচেয়ে বড় মডিউলটাই এই কাজের জন্য।
ইতিহাস বা গল্প নিয়ে ভিডিও। কনটেন্ট কখনো ফুরায় না, ভিউ ধরে রাখাও সহজ।
টেক্সট পোস্ট আর থ্রেড দিয়ে ফলোয়ার বানানো। ক্যামেরা লাগে না, ফোনেই হয়।
বানানো ক্যারেক্টার দিয়ে রিলস আর ব্র্যান্ড পোস্ট। নিজে ক্যামেরার সামনে আসতে হয় না।
Local Business, রেস্টুরেন্ট, ফার্মেসি আর অনলাইন শপের ভিডিও লাগে, আর নমুনা দেখানো সহজ।
টাকা দেয়: ছোট ও মাঝারি ব্যবসার মালিক
একটা পণ্যের ছোট ভিডিও, ছবি থেকেই বানানো যায়। শুরু করার সবচেয়ে সহজ কাজ।
ফেসবুক-ইউটিউবে চালানোর মতো বিজ্ঞাপন। প্রোডাক্টে মডেল বসানো সহ।
এক পেজের জন্য মাসে ৮ থেকে ১২টা রিলস। একবার ক্লায়েন্ট পেলে প্রতি মাসে কাজ আসার সুযোগ থাকে।
অ্যাকশন সিন, থ্রিডি অ্যানিমেশন। রেট বেশি, প্রতিযোগিতা কম।
ক্যামেরা, এডিটিং, কিছুই লাগে না। ফোন বা কম্পিউটার আর ইন্টারনেট হলেই চলে। ইংরেজি ভালো হলে বাইরের ক্লায়েন্টও পাবেন।
টাকা দেয়: পেজ-মালিক, ব্লগ-মালিক, ই-কমার্স সাইট
রিসার্চ থেকে আউটলাইন, তারপর লেখা, পড়তে মানুষের লেখার মতো।
এক মাসের সব পোস্ট, ক্যাপশন আর হুক লিখে দেওয়া।
পুরো পেজটাই চালানো, পোস্ট, শিডিউল, কমেন্টের উত্তর, অ্যাড অ্যাকাউন্ট।
ইউটিউব থাম্বনেইল, ফেসবুক ব্যানার, প্রোডাক্টের ছবি। ছোট কাজ, কিন্তু বারবার আসে।
একবার বানাবেন, বারবার বিক্রি হবে। শুরুতে পরিশ্রম বেশি আর ইনকাম শূন্য, কিন্তু ক্লায়েন্টের পেছনে ছুটতে হয় না।
টাকা দেয়: যারা কিনবে, সরাসরি
ছোট একটা ইবুক নামিয়ে নিজের পেজ বা Gumroad-এ বিক্রি। ২০ পাতার হলেই চলে।
স্লাইড টেমপ্লেট, প্রম্পট প্যাক, ডিজাইন সেট। বানানো সহজ, ফেরত আসে বারবার।
কোড না লিখেই ছোট এক্সটেনশন। নিজে বেচুন, বা ক্লায়েন্টের জন্য বানিয়ে দিন।
অ্যাপ বানিয়ে প্লে-স্টোরে পাবলিশ। অ্যাড বা ক্লায়েন্টের কাজ, দুইভাবেই ইনকাম।
শিখতে সময় আর ধৈর্য বেশি লাগে, তবে একটা সেটআপ অনেক দিন কাজে লাগে।
টাকা দেয়: যেসব ব্যবসা মানুষ দিয়ে কাজটা করাতে করাতে ক্লান্ত
পেজের মেসেজের উত্তর অটোমেটিক। যেকোনো Online Shop-এর এটা সবচেয়ে বড় মাথাব্যথা।
অর্ডার, ইমেইল, রিপোর্ট, হাতে করা কাজগুলো একবার সেট করে দেওয়া।
রসিদ থেকে শিট, শিট থেকে রিপোর্ট। ছোট কাজ, শেখাও সহজ, শুরু করার ভালো জায়গা।
উপরের যেকোনো একটা ভালো পারলে তবেই এই ট্র্যাক। আগে না, শেখানোর আগে নিজে করে দেখাতে হয়।
টাকা দেয়: নতুন শিক্ষার্থী, ব্যবসা, আর বিদেশি ক্লায়েন্ট
Fiverr বা Upwork-এ যেটা পারেন সেটাই গিগ বানিয়ে দেওয়া। ডলারে টাকা তোলার নিয়ম প্রথম ইনকাম কোর্সে আছে।
অফিস বা প্রতিষ্ঠানে গিয়ে AI শেখানো। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন সবচেয়ে চাহিদার বিষয়।
কোন কাজে AI লাগবে সেটা বলে দেওয়া আর সেট করে দেওয়া। রিটেইনারে মাসিক ইনকাম।
একা যতটা পারেন তার বেশি কাজ এলে লোক নিন। আপনি বিক্রি করবেন, তারা বানাবে।
কোনো ট্র্যাকেই ইনকামের নিশ্চয়তা দেওয়া হয় না। কাজ পাওয়া আর কত নেবেন, সেটা আপনার নমুনা আর চেষ্টার ওপর নির্ভর করে।
প্রতিটা মডিউলে কী পাবেন, আর শেষ লেসনটা শেষ হওয়ার সাথে সাথে কোন কাজটা করবেন।
AI আসলে কী আর কোনটা কী কাজে লাগে, সেটা পরিষ্কার হবে। সাথে প্রতি মাসে বড় অঙ্কের টোকেন ফ্রিতে নেওয়ার নিয়ম, যেটা না জানলে শুরুতেই টাকা খরচ হয়ে যায়।
প্রথম কাজ: লেসনে দেখানো নিয়মে ফ্রি টোকেনটা এখনই নিয়ে নিন। পরের সব মডিউলে এটা কাজে লাগবে।
প্রম্পট লেখার কাঠামো, চেইন অফ থট, টাস্ক ডিকম্পোজিশন, ফিউ-শট সহ কয়েকটা ফ্রেমওয়ার্ক। এই মডিউলটা করলে বাকি সব কোর্সের আউটপুট ভালো হবে।
প্রথম কাজ: আগে যে প্রম্পটে খারাপ আউটপুট পেয়েছিলেন, সেটা এখানকার একটা ফ্রেমওয়ার্ক দিয়ে আবার লিখুন। পার্থক্যটা নিজেই দেখবেন।
বই আর ডাউনলোড, বাংলা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বই সহ।
প্রথম কাজ: ফাইলগুলো ফোনে নামিয়ে রাখুন। ইন্টারনেট ছাড়াও পড়া যাবে।
প্ল্যাটফর্মের মনিটাইজেশন চালু হওয়ার আগেই টাকা আনার উপায়। যাদের ফলোয়ার কম, তাদের জন্য এই মডিউলটাই সবচেয়ে জরুরি।
প্রথম কাজ: ভিডিওতে বলা মেথডগুলোর একটা পিক করে এই সপ্তাহেই চেষ্টা করুন।
ব্যবসার জন্য বিজ্ঞাপনের ভিডিও আর স্ট্যাটিক অ্যাড বানানো, প্রোডাক্টে মডেল বসানো সহ। লোকাল ব্যবসাগুলোর এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার।
প্রথম কাজ: চেনা একটা Online Shop বা Facebook Page-এর জন্য বিনা পয়সায় একটা অ্যাড বানিয়ে পাঠান। বেশিরভাগ প্রথম ক্লায়েন্ট এভাবেই আসে।
যেকোনো স্টাইলে ছবি বানানো, আর্ট, ফটোগ্রাফিক, ম্যাটেরিয়াল বেসড। থাম্বনেইল, পোস্টার, প্রোডাক্ট ছবি, সবই এখান থেকে।
প্রথম কাজ: আপনার পেজের জন্য পাঁচটা থাম্বনেইল বানিয়ে রাখুন। পরের ভিডিওগুলোতে সময় বাঁচবে।
মুখ না দেখিয়ে সম্পূর্ণ ভিডিও বানাতে পারবেন, আইডিয়া থেকে স্ক্রিপ্ট, ছবি, ভয়েস, এডিট, পাবলিশ পর্যন্ত। এটাই এই কোর্সের সবচেয়ে বড় মডিউল।
প্রথম কাজ: একটা নিশ পিক করুন আর একটাই ভিডিও বানান। পুরো মডিউল দেখে তারপর শুরু করবেন ভাবলে শুরু হবে না।
ইতিহাস নিয়ে ভিডিও বানানোর পুরো মেথড। এই ধরনের চ্যানেলে ভিউ ধরে রাখা সহজ আর কনটেন্ট ফুরায় না।
প্রথম কাজ: পছন্দের একটা ঘটনা নিন, লেসনে দেখানো নিয়মে প্রম্পট বের করে একটা ভিডিও নামান।
Seedance দিয়ে নিজের চেহারা ব্যবহার করে থ্রিডি অ্যানিমেশন আর অ্যাকশন সিন। রিলসের জন্য এখন সবচেয়ে বেশি চলছে।
প্রথম কাজ: লেসনে দেওয়া ফ্রি প্রম্পট সোর্স থেকে একটা নিয়ে প্রথম ক্লিপটা বানান।
AI ইনফ্লুয়েন্সার বা অ্যাভাটার বানানো, পোশাক-চেহারা বদলানো, নাচ আর রিলস তৈরি। ব্র্যান্ডের কাজ আর নিজের পেজ, দুটোতেই চলে।
প্রথম কাজ: একটা অ্যাভাটার বানিয়ে তাকে দিয়ে একটা রিলস বানান আর পোস্ট করুন।
প্রতিদিন নতুন ভাইরাল কনটেন্ট বানানোর মেথড, বাংলা আর ইংরেজি দুটোতেই। প্রতিটা ভিডিওর সাথে কুইজ আছে, তাই বোঝা হলো কি না সাথে সাথেই ধরা পড়ে।
প্রথম কাজ: দিনে একটা ভিডিও, দেখেই একটা পোস্ট। সাত দিন করলে পার্থক্যটা নিজেই দেখবেন।
বই আর রিসোর্স, প্রম্পট বই, ২০০+ লাভজনক নিশ, বাছাই করা GPT-র লিস্ট।
প্রথম কাজ: নিশের লিস্ট থেকে আপনারটা এখনই পিক করুন।
টপিক রিসার্চ থেকে শুরু করে আউটলাইন, লেখা আর এডিট, পুরো আর্টিকেল AI দিয়ে, তবে পড়তে মানুষের লেখার মতো।
প্রথম কাজ: একটা আর্টিকেল লিখে নিজের নামে কোথাও পাবলিশ করুন। ক্লায়েন্টকে দেখানোর জন্য স্যাম্পল লাগবে।
একটা পুরো লাইভ প্রজেক্ট, পেজ আর চ্যানেল খোলা, লোগো, ভিডিও, হুক, ক্যাপশন, তারপর সব প্ল্যাটফর্মে পাবলিশ। আলাদা আলাদা শেখা জিনিসগুলো এখানে এক হয়।
প্রথম কাজ: প্রজেক্টটা দেখতে দেখতে সাথে সাথে করুন। শুধু দেখলে এই মডিউলের কোনো দাম নেই।
Claude দিয়ে Gmail, Drive আর Sheets এর কাজ, ছবি আর PDF থেকে ডেটা এন্ট্রি, প্রপোজাল, ইনভয়েস, রিসার্চ রিপোর্ট, তারপর নিজের এজেন্ট আর ওয়েবসাইট।
প্রথম কাজ: আপনার সবচেয়ে বিরক্তিকর একটা অফিসের কাজ আজই Claude কে দিয়ে করান। সময়টা মেপে রাখুন।
কোডিং বা প্রোগ্রামিং না জেনেই বানাতে পারবেন।
এই মডিউলের লেসনগুলো কোর্সের ভেতরে দেখুন।
AI এজেন্ট আর অটোমেশন, n8n ইনস্টল থেকে প্রথম এজেন্ট বানানো পর্যন্ত। কাস্টমারের মেসেজের উত্তর অটোমেটিক দেওয়ার সিস্টেম এখান থেকেই।
প্রথম কাজ: n8n ইনস্টল করে সবচেয়ে সহজ এজেন্টটা চালু করুন। কাজ করতে দেখলে বাকিটা সহজ লাগবে।
Make.com আর n8n দিয়ে আসল কাজের অটোমেশন, যেমন Google Form থেকে Telegram এ নোটিফিকেশন, আর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অটো রিপ্লাই।
প্রথম কাজ: নিজের জন্য একটা ছোট অটোমেশন চালু করুন। কাজ করতে দেখলে ওটাই Business Owner-কে দেখানোর Demo।
ইবুক, ডিজাইন অ্যাসেট, প্রফেশনাল স্লাইড, বিক্রি করার মতো ডিজিটাল প্রোডাক্ট বানানো। একবার বানালে বারবার বিক্রি হয়।
প্রথম কাজ: ছোট একটা ইবুক নামান। ২০ পাতার হলেই চলবে।
কোড না লিখে ক্রোম এক্সটেনশন বানানো, ফাইল, আইকন, টেস্টিং সহ পুরোটা।
প্রথম কাজ: নিজের একটা বিরক্তিকর কাজ ঠিক করে এমন ছোট এক্সটেনশন বানান। ওটাই আপনার স্যাম্পল।
AI দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে প্লে-স্টোরে পাবলিশ করা। মাস্টার প্রম্পট থেকে অ্যাসেট, বাগ ফিক্স, আপলোড পর্যন্ত।
প্রথম কাজ: ছোট একটা অ্যাপের মাস্টার প্রম্পট লিখে প্রথম ড্রাফট বের করুন।
Claude Masterclass এর App আর Website লেসনগুলো এখানেও: ডিজাইন আর কোড, Android APK বা AAB, পুরো Website, আর পরে আপডেট।
কোন কাজটা বিক্রি করবেন ঠিক করা, ২০টা Local Business, Online Shop আর Facebook Page-এর লিস্ট, আর দেখানোর মতো ৩টা স্যাম্পল।
প্রথম কাজ: আজই ২০ জনের লিস্টের প্রথম ১০টা নাম লিখে ফেলুন।
প্রথম মেসেজ, ফলোআপ, "দাম কত?" এর উত্তর, দামের লিস্ট, কাজ কনফার্ম আর ডেলিভারির নিয়ম। ইংরেজি দুর্বল হলে AI দিয়ে প্রপোজাল।
প্রথম কাজ: রেডি মেসেজটা নিজের মতো করে লিখে লিস্টের একজনকে আজই পাঠান।
bKash, Nagad, ব্যাংক, Payoneer আর PayPal এ টাকা নেওয়া, স্ক্যাম চেনা, আর দিনে এক ঘণ্টার ১৪ দিনের প্ল্যান।
প্রথম কাজ: আজ থেকে ১৪ দিনের প্ল্যানের দিন ১ শুরু করুন, ক্যালেন্ডারে লিখে রাখুন।
AI ভয়েসে আবেগ, গতি আর অভিনয়, নিজের Voice Clone, নতুন ভয়েস ডিজাইন, Sound Effect আর Background Music। শুধু AI Champions-এ।
একই কোর্স, একই ভিডিও। যারা এগোয় আর যারা থেমে যায়, পার্থক্যটা প্রায় সবসময় এই ছয়টার মধ্যেই।
সপ্তাহে একদিন বসে সাতটা লেসন শেষ করার চেয়ে সাত দিনে একটা করে করা অনেক ভালো কাজ করে। মনে থাকে বেশি, ছাড়াও হয় না।
যে কাজটা লেসনে দেখলেন, সেটা একদিনের মধ্যে নিজে না করলে জিনিসটা থাকে না। "পরে করবো" মানে করবেন না।
ভিডিও, লেখা আর সিস্টেম, তিনটাই লোভনীয়। কিন্তু একসাথে ধরলে কোনোটাতেই ক্লায়েন্ট পাওয়ার মতো ভালো হবেন না। একটা দাঁড় করিয়ে তারপর পরেরটা।
প্রথম ভিডিও বা লেখা খারাপ হবেই। পোস্ট না করলে ভালো হওয়ার সুযোগও নেই। যারা এগোয় তারা ভালো বানায় বলে না, বেশি বানায় বলে।
প্রথম ক্লায়েন্ট বিজ্ঞাপন দিয়ে আসে না। চেনা একটা ব্যবসাকে একটা কাজ বিনা পয়সায় করে দিন। কাজ পছন্দ হলে দ্বিতীয়টার দাম নিজেই আসে।
ড্যাশবোর্ডে অর্জন জানানোর জায়গা আছে। লিখলে নিজের কাছেই হিসাবটা পরিষ্কার থাকে, আর নতুনরা দেখে যে জিনিসটা আসলেই হয়।
কোর্সের যে অংশটা এখন করছেন, সেটার সাথে মিলিয়ে পড়লে বসে যায় ভালো। সবগুলোই ফ্রি।
এখানে উত্তর না পেলে সরাসরি লিখুন। প্রশ্নের সাথে স্ক্রিনশট দিলে উত্তর তাড়াতাড়ি আসে।