AIinBangla
ব্র্যান্ড কিট

AIinBangla ব্র্যান্ড কিট

লোগো, রং, টাইপোগ্রাফি আর লেখার ধরন। কেউ আমাদের হয়ে কিছু বানালে বা আমাদের নিয়ে লিখলে, এই পাতাটা দেখে নিলেই যথেষ্ট।

০২

রং

একটাই অ্যাকসেন্ট রং, পুরো সাইটে। দুটো অ্যাকসেন্ট মানে কোনোটাই আর গুরুত্বপূর্ণ থাকে না।

ভিত্তি

বেশিরভাগ পাতা এই দুটোর উপরেই দাঁড়ায়।

নিল (Nil) #101114 গাঢ় ব্যান্ড, হেডার, ফুটার
কাগজ (Kagoj) #F7F7F8 হালকা ব্যান্ড, পড়ার জায়গা
কার্ড #FFFFFF কার্ড ও বাক্সের ভেতর

অ্যাকসেন্ট

পুরো সাইটে একটাই অ্যাকসেন্ট রং। দুটো রং মানে কোনটাই গুরুত্বপূর্ণ না।

গাদা (Gada) #1F4BFF বোতাম, লিংক, জোর দেওয়ার জায়গা
গাদা উজ্জ্বল #5A7BFF গাঢ় ব্যাকগ্রাউন্ডে অ্যাকসেন্ট
গাদা নরম #E2E7FF হালকা হাইলাইট, চিপ

অর্থবহ

শুধু অর্থ বোঝাতে, সাজাতে না। সবুজ মানে হয়ে গেছে বা যাচাই হয়েছে।

সবুজ #0E7A5F সম্পন্ন, যাচাইকৃত, ইনকামের অঙ্ক
সবুজ নরম #DCF0E9 সবুজ নোটের পটভূমি

লেখা ও রেখা

কালোর উপর আর কাগজের উপর আলাদা মিউটেড রং, নাহলে পড়া কষ্ট হয়।

কালি #101114 মূল লেখা
ধোঁয়া #9A9DA6 কালোর উপর মিউটেড লেখা
ধোঁয়া গাঢ় #5A5D66 কাগজের উপর মিউটেড লেখা
রেখা হালকা #E2E3E6 কার্ডের বর্ডার
০৩

টাইপোগ্রাফি

তিনটা ফ্যামিলি, প্রত্যেকটার একটাই কাজ। বাংলার পুরোটা এক ফন্টে, শিরোনাম আর লেখার তফাত ওয়েট দিয়ে।

Noto Sans Bengali 400, 500, 600, 700, 800

বাংলার সবকিছু

আপনার প্রথম ইনকাম কোথা থেকে আসবে

শিরোনাম আর লেখা, দুটোই এই এক ফন্টে। শিরোনাম 800, লেখা 400। বাংলায় কখনো letter-spacing দিবেন না, যুক্তাক্ষর ভেঙে যায়। আর ফন্টে যে ওয়েট নেই সেটা কখনো চাইবেন না, ব্রাউজার নকল বোল্ড বানায় আর মাত্রা মোটা হয়ে লেপ্টে যায়।

Familjen Grotesk 400, 600, 700

ইংরেজি শিরোনাম

AIinBangla

বড় ইংরেজি শিরোনাম আর ব্র্যান্ড নামে। টাইট লেটার-স্পেসিং, -0.025em। ইংরেজিতে এটা ঠিক আছে, বাংলায় না।

IBM Plex Mono 400, 500, 600

সংখ্যা ও লেবেল

৳7,000 / কাজ

দাম, রেট, তারিখ, ছোট লেবেল। সংখ্যা যেন এক লাইনে সমান চওড়া থাকে।

স্কেল

কোথায়সাইজওয়েটলাইন হাইটনোট
হিরো শিরোনাম 32 – 61px 800 1.4 সর্বোচ্চ ১৮ অক্ষর চওড়া
সেকশন শিরোনাম 26 – 38px 800 1.3
ছোট শিরোনাম 20px 700 1.3
সাধারণ লেখা 17.4px 400 1.78
আর্টিকেলের লেখা 17.6px 400 1.88 কলাম 640px, লাইনে ৬০-৭০ অক্ষর
লেবেল ও ছোট লেখা 11 – 15px 600 1.4 IBM Plex Mono
০৪

লেখার ধরন

সাইটের সব কপি এই নিয়মগুলো মেনে লেখা। নতুন কিছু লিখলেও এগুলোই মানবেন।

  1. টাকার কথা সরাসরি

    মানুষ নতুন কিছু জানার জন্য কোর্স কেনে না, ইনকামের জন্য কেনে। তাই কে টাকা দেয়, কত দেয়, কত দিনে, এই তিনটা প্রশ্নের উত্তর কপিতে থাকতে হবে।

  2. সংখ্যা, বিশেষণ না

    "দারুণ সুযোগ" কিছু বলে না। "একটা ভিডিওর কাজে ৳৩,০০০" বলে। যেখানে সংখ্যা দেওয়া যায়, সেখানে সংখ্যা।

  3. বাংলাদেশি মুখের ভাষা

    যেভাবে মানুষ ফেসবুকে লেখে সেভাবে। সাধু ভাষা না, ভারতীয় বাংলা না। যেসব ইংরেজি শব্দ বাংলাদেশিরা এমনিতেই বলে, সেগুলো ইংরেজিতেই থাকুক: ইউজার, সেভ, ফাইল, এডিট। নিচের শব্দের লিস্টটা মেনে লিখবেন।

  4. ক্রিয়াপদ ই-রূপে

    দিবে, দিবেন, নিবে, নিবেন। দেবে বা নেবে না। আর যেটা ভবিষ্যতে ঘটবে সেটা ভবিষ্যতেই লিখুন: "পুরনো শিক্ষার্থীরা ফ্রিতে পাবেন", "পান" না।

  5. কখনো বাড়িয়ে বলা না

    যে ইনকামের হিসাব যাচাই করা যায় না, সেটা লেখা হয় না। মার্কেট প্রাইস লেখা যায়, "আমাদের শিক্ষার্থীরা এত ইনকাম করে" লেখা যায় না।

  6. লম্বা ড্যাশ নেই

    কমা দিন, বা বাক্য ভেঙে দিন। লম্বা ড্যাশ পড়তে যান্ত্রিক লাগে।

  7. ছোট বাক্য

    এক বাক্যে এক কথা। পড়তে গিয়ে দম নিতে হলে বাক্যটা ভাঙুন।

কোন শব্দটা লিখবেন

বাঁয়েরগুলো বইয়ের বাংলা, বাংলাদেশে কেউ মুখে বলে না। ডানেরগুলো লিখবেন।

টাকা ও কাজ

আয়, উপার্জন ইনকাম
বাজারদর মার্কেট প্রাইস
মূল্য দাম
ছাড় ডিসকাউন্ট
রশিদ রিসিপ্ট
বিনামূল্যে ফ্রি, ফ্রিতে
গ্রাহক, ক্রেতা কাস্টমার
চুক্তি কন্ট্রাক্ট
ক্রয় কেনা
পারিশ্রমিক পেমেন্ট

শেখা ও কোর্স

দক্ষতা স্কিল
অনুশীলন প্র্যাকটিস
অধ্যায় চ্যাপ্টার
প্রশিক্ষণ ট্রেনিং
সনদ, সনদপত্র সার্টিফিকেট
নিবন্ধন রেজিস্ট্রেশন
ফলাফল রেজাল্ট
সময়সূচি শিডিউল

সাইট ও ইন্টারফেস

ব্যবহারকারী ইউজার
হালনাগাদ আপডেট
সহায়তা সাপোর্ট
তালিকা লিস্ট
নমুনা স্যাম্পল
পদ্ধতি মেথড
পরিকল্পনা প্ল্যান
বার্তা মেসেজ
মন্তব্য কমেন্ট
বাতিল ক্যান্সেল
সংরক্ষণ সেভ
গোপনীয়তা প্রাইভেসি
লুকানো হিডেন
প্রশ্নোত্তর FAQ

এগুলো ঠিক আছে, বদলাবেন না: ধাপ, সুবিধা, উদ্দেশ্য, কিস্তি, বৈশিষ্ট্য, পাঠক, যন্ত্র, পর্দা। দেখতে লিস্টের বাঁ পাশের মতো হলেও এগুলো বাংলাদেশে স্বাভাবিক বাংলা।

০৫

ফাইল

সরাসরি নামিয়ে নিন। SVG যেকোনো আকারে ঝকঝকে থাকে, তাই ছাপা বা বড় কাজে সেটাই নিবেন।

নামটা সবসময় AIinBangla, এক শব্দে, মাঝে ফাঁকা নেই। প্রতিষ্ঠানের পুরো নাম এনশামিমপ্রো (NShamimPRO), বাংলাদেশে রেজিস্টার্ড। কোনো কিছু নিয়ে সন্দেহ হলে জিজ্ঞেস করে নিন

Nasir Uddin Shamim

Nasir Uddin Shamim

Typically replies within 5-10 minutes.

I will be back soon

Nasir Uddin Shamim
Hey there 👋
It’s your friend Nasir Uddin Shamim. How can I help you?
Messenger