AIinBangla
পেমেন্ট সাহায্য

পেমেন্ট সমস্যা? সহজ সমাধান

টাকা কেটেছে কিন্তু কোর্স খোলেনি, বা পেমেন্ট আটকে গেছে? ঘাবড়াবেন না। নিচে ধাপে ধাপে লেখা আছে, আর সরাসরি কথা বলার নম্বরও আছে।

সরাসরি কথা বলুন

সমস্যা যেটাই হোক, একজন মানুষ উত্তর দেবেন।

যোগাযোগের সময় এগুলো পাঠান

  • ট্রানজেকশন আইডি (TrxID), বিকাশ বা নগদের মেসেজে থাকে
  • যে ইমেইল দিয়ে অর্ডার করেছেন
  • কোন কোর্স বা বই কিনতে চেয়েছিলেন
  • পেমেন্টের স্ক্রিনশট, থাকলে
সবচেয়ে জরুরি

টাকা কেটেছে, কিন্তু কোর্স খোলেনি

টাকা হারায়নি। নিচের ধাপগুলো একটা একটা করে দেখুন।

  1. ইমেইলের ইনবক্স আর স্প্যাম ফোল্ডার দেখুন। লগইন তথ্য অনেক সময় স্প্যামে যায়।
  2. ড্যাশবোর্ডে ওই ইমেইল দিয়ে লগইন করুন। পাসওয়ার্ড না জানলে "পাসওয়ার্ড ভুলে গেছেন?" চাপুন।
  3. লগইন হয়ে গেলেও কোর্স না দেখালে একবার লগআউট করে আবার লগইন করুন।
  4. তাও না হলে আবার পেমেন্ট করবেন না। ফোন বা হোয়াটসঅ্যাপে উপরের তথ্যগুলো পাঠান, ২৪ ঘণ্টার মধ্যে ঠিক করে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে জানান ড্যাশবোর্ডে লগইন

পেমেন্ট করার উপায়

বিকাশ, নগদ আর কার্ড

বিকাশ, নগদ, যেকোনো কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করা যায়।

বিকাশ

  1. চেকআউটে নাম, ইমেইল আর মোবাইল নম্বর দিন
  2. "বিকাশ, নগদ, কার্ড ও ব্যাংক" বেছে অর্ডার কনফার্ম করুন
  3. পেমেন্ট পাতায় বিকাশ বেছে নিন, বিকাশ নম্বর দিন
  4. ফোনে আসা কোড (OTP), তারপর PIN দিন

নগদ

  1. চেকআউটে নাম, ইমেইল আর মোবাইল নম্বর দিন
  2. "বিকাশ, নগদ, কার্ড ও ব্যাংক" বেছে অর্ডার কনফার্ম করুন
  3. পেমেন্ট পাতায় নগদ বেছে নিন, নগদ নম্বর দিন
  4. ফোনে আসা কোড (OTP), তারপর PIN দিন

কার্ড (Visa, Mastercard)

  1. চেকআউটে নাম, ইমেইল আর মোবাইল নম্বর দিন
  2. "কার্ড দিয়ে পেমেন্ট" বা "বিকাশ, নগদ, কার্ড ও ব্যাংক" বেছে নিন
  3. কার্ড নম্বর, মেয়াদ আর পেছনের ৩ সংখ্যা দিন
  4. ব্যাংক কোড পাঠালে সেটা দিন

বিকাশ / নগদ (Send Money)

যাচাইয়ের পরে চালু

বিকাশ পার্সোনাল 01727-451040 নগদ পার্সোনাল 01771-553141

  1. চেকআউটে "বিকাশ / নগদ (Send Money)" বেছে নিন, ঠিক কত পাঠাতে হবে ওখানে লেখা থাকে
  2. অ্যাপে Send Money করুন, Payment বা Cash Out না
  3. যে নম্বর থেকে পাঠালেন আর মেসেজের TrxID লিখে অর্ডার কনফার্ম করুন
  4. মিলিয়ে দেখে কোর্স চালু হয়, সাধারণত কয়েক ঘণ্টায়, সর্বোচ্চ ২৪ ঘণ্টা

পেমেন্ট শেষ হলে নিজে থেকেই আমাদের সাইটে ফিরে আসবেন। মাঝপথে পাতা বন্ধ করবেন না।

পেমেন্টের পরে

পেমেন্ট হলে কী হয়

০১

পেমেন্ট হয়ে গেলে

নিজে থেকেই আমাদের সাইটে ফিরে আসবেন, "পেমেন্ট হয়ে গেছে" পাতা দেখবেন। ওখানেই কোর্সে যাওয়ার বাটন থাকে।

০২

অ্যাকাউন্ট

চেকআউটে যে ইমেইল দিয়েছেন, ওটাই আপনার অ্যাকাউন্ট। লগইন তথ্য ওই ইমেইলে যায়। আলাদা করে কিছু খুলতে হয় না।

০৩

কত সময় লাগে

সাধারণত সাথে সাথে কোর্স চালু হয়ে যায়। কোনো কারণে দেরি হলেও সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে।

০৪

কোথায় পাবেন

ড্যাশবোর্ডে লগইন করলেই "আমার কোর্স" এ দেখবেন। AI Champions নিলে বইগুলো পাবেন "আমার বই" তে।

"পেমেন্ট হয়নি" দেখাচ্ছে

  • বিকাশ বা নগদের অ্যাপে লেনদেনের হিস্ট্রি দেখুন। টাকা না কাটলে চিন্তার কিছু নেই।
  • ব্যালেন্স আর দিনের লিমিট ঠিক আছে কিনা দেখুন।
  • ফোনে আসা কোড (OTP) সময় শেষ হওয়ার আগে দিন, নেট ভালো জায়গা থেকে চেষ্টা করুন।
  • আবার কোর্স পেজ থেকে কিনুন, দরকার হলে অন্য উপায়ে (কার্ড বা অন্য ওয়ালেট)।
  • টাকা কেটে গেছে কিন্তু "পেমেন্ট হয়নি" দেখাচ্ছে? আবার দেবেন না, আমাদের জানান।

পেমেন্ট বাতিল করেছেন? কোনো টাকা কাটেনি।

পেমেন্ট পাতায় Cancel চাপলে বা পেছনে ফিরে এলে টাকা কাটে না। অর্ডারটা বাতিল হিসেবে থেকে যায়, চাইলে নতুন করে কিনুন।

আরও প্রশ্ন

যা সবাই জিজ্ঞেস করেন

দুইবার টাকা কেটে গেছে, কী করবো?
দুইটা ট্রানজেকশন আইডিই পাঠান। বাড়তি টাকাটা অগ্রাধিকার দিয়ে যে মাধ্যমে দিয়েছিলেন সেখানেই ফেরত যায়, ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে।
পেমেন্ট পাতায় Cancel চেপেছি, টাকা কি কেটেছে?
না, কোনো টাকা কাটেনি। অর্ডারটা বাতিল হিসেবে থেকে যায়। চাইলে কোর্স পেজ থেকে নতুন করে কিনুন।
আমার PIN বা কার্ডের তথ্য কি নিরাপদ?
বিকাশ বা নগদের PIN দেন পেমেন্ট কোম্পানির নিজের পাতায়। কার্ডের তথ্য সরাসরি পেমেন্ট কোম্পানির কাছে যায়, আমাদের কাছে জমা থাকে না। আমরা কখনো ফোনে PIN বা OTP চাই না।
কিনে পছন্দ না হলে?
কেনার ৩ দিনের (৭২ ঘণ্টা) মধ্যে বললে পুরো টাকা ফেরত, কোনো প্রশ্ন ছাড়া। নিয়মগুলো রিফান্ড পলিসিতে লেখা আছে।
অর্ডারের ইমেইল ভুল দিয়েছি।
ফোন বা হোয়াটসঅ্যাপে সঠিক ইমেইল আর ট্রানজেকশন আইডি জানান, আমরা ঠিক করে দেবো।
Nasir Uddin Shamim

Nasir Uddin Shamim

Typically replies within 5-10 minutes.

I will be back soon

Nasir Uddin Shamim
Hey there 👋
It’s your friend Nasir Uddin Shamim. How can I help you?
Messenger