ChatGPT কী এবং কীভাবে ব্যবহার করবেন? (একদম শুরু থেকে, বাংলায়)
ChatGPT কী, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কোন কাজে কতটা ভালো আর নতুনরা কোন ভুলগুলো করে, সব এক জায়গায় বাংলায়।
ChatGPT হলো একটা ভাষা-মডেল যেটার সাথে আপনি সাধারণ বাংলা বা ইংরেজিতে কথা বলে কাজ করিয়ে নিতে পারেন। যেমন লেখা, হিসাব, প্ল্যান, কোড বা অনুবাদ। ব্যবহার করতে কোনো টেকনিক্যাল জ্ঞান লাগে না; যা লাগে তা হলো পরিষ্কার করে কাজটা বুঝিয়ে বলার অভ্যাস।
এক নজরে
- অ্যাকাউন্ট খুলতে শুধু একটা ইমেইল লাগে, বাংলাদেশ থেকে সরাসরি চলে।
- ফ্রি ভার্সনেই বেশিরভাগ কাজ হয়ে যায়।
- সবচেয়ে বড় ভুল, এক লাইনের প্রশ্ন করে ভালো উত্তর আশা করা।
- যা লিখে দেয় সব যাচাই করে নিতে হবে; তথ্য ভুল হতে পারে।
জিনিসটা আসলে কী
ChatGPT কোনো সার্চ ইঞ্জিন না। সার্চ ইঞ্জিন আপনাকে লিংক দেয়; ChatGPT উত্তর লিখে দেয়। এটা কোটি কোটি লেখা পড়ে শিখেছে কোন শব্দের পর কোন শব্দ আসে, সেই ভিত্তিতেই বাক্য তৈরি করে। এই একটা কথা বুঝলে এর শক্তি আর দুর্বলতা দুটোই পরিষ্কার হয়ে যায়।
শক্তি: যেকোনো কিছু লিখে দিতে পারে, বুঝিয়ে দিতে পারে, গুছিয়ে দিতে পারে। দুর্বলতা: নিশ্চিত না হলেও আত্মবিশ্বাসের সাথে ভুল তথ্য দিয়ে দিতে পারে। তাই নাম, তারিখ, সংখ্যা বা আইনি তথ্য সবসময় যাচাই করে নিবেন।
শুরু করবেন যেভাবে

কোন কাজে সত্যিই ভালো
লেখা গুছিয়ে দেওয়া, অনুবাদ, সারসংক্ষেপ, আইডিয়া বের করা, কঠিন জিনিস সহজ করে বোঝানো, ইমেইল বা দরখাস্ত লেখা, কোডের ভুল ধরা, এসবে খুব ভালো। ফাইল আপলোড করে সেটা নিয়ে প্রশ্ন করাও যায়।
কোন কাজে ভরসা করা উচিত না
সাম্প্রতিক খবর, নির্দিষ্ট মানুষের তথ্য, আইনি বা চিকিৎসার সিদ্ধান্ত, আর নিখুঁত হিসাব। এসব ক্ষেত্রে এটাকে খসড়া বানানোর যন্ত্র হিসেবে ব্যবহার করুন, চূড়ান্ত উত্তর হিসেবে না।

সতর্কতা: ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংক বা এনআইডির তথ্য কখনো লিখবেন না। ক্লায়েন্টের গোপন তথ্যও না।
নতুনদের পাঁচটা ভুল
এক লাইনের প্রশ্ন করা। প্রেক্ষাপট না দেওয়া। প্রথম উত্তরেই সন্তুষ্ট হওয়া। যা লিখে দেয় সেটা যাচাই না করে ব্যবহার করা। আর সবচেয়ে বড় ভুল, টুল বদলাতে থাকা, একটাতে দক্ষ না হয়ে।
প্রথম সপ্তাহে যে দশটা কাজ করে দেখবেন
পড়ে শেখার চেয়ে করে শেখা দ্রুত। নিচের কাজগুলো আপনার নিজের জীবন থেকে নেওয়া, তাই ফল সাথে সাথে বোঝা যাবে।
| কাজ | যা লিখবেন |
|---|---|
| একটা কঠিন লেখা বোঝা | "এই লেখাটা একজন দশম শ্রেণির ছাত্রকে যেভাবে বোঝাবে সেভাবে বাংলায় বুঝিয়ে দাও" |
| দরখাস্ত বা ইমেইল | "এই বিষয়ে একটা ভদ্র ইমেইল লেখো, ৮০ শব্দের মধ্যে" |
| বড় লেখা ছোট করা | "এই লেখার মূল পয়েন্টগুলো ৫টা বুলেটে দাও" |
| সিদ্ধান্ত নেওয়া | "এই দুটো বিকল্পের ভালো-মন্দ দিক টেবিল আকারে দাও" |
| প্ল্যান | "এই লক্ষ্যের জন্য ৩০ দিনের একটা প্ল্যান দাও, সপ্তাহ ধরে ভাগ করে" |
| অনুবাদ | "এটা বাংলায় অনুবাদ করো, কিন্তু আক্ষরিক না, স্বাভাবিক ভাষায়" |
| প্রশ্ন বানানো | "এই চ্যাপ্টার থেকে আমাকে ১০টা প্রশ্ন করো, একটা একটা করে" |
| ভুল ধরা | "এই লেখায় কী কী দুর্বলতা আছে?" |
| নাম বা আইডিয়া | "এই ব্যবসার জন্য ২০টা নাম দাও, বাংলা ও ইংরেজি মিলিয়ে" |
| হিসাব বোঝা | "এই হিসাবটা ধাপে ধাপে বুঝিয়ে দাও" |
উত্তর ভালো না হলে কী করবেন
নতুনরা প্রথম উত্তর খারাপ পেলে ভাবেন টুলটা কাজের না। আসলে প্রথম উত্তর খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ AI এখনো জানে না আপনি ঠিক কী চান।
নিরাপত্তা ও প্রাইভেসি
যা লিখবেন তা কোম্পানির সার্ভারে যায়। তাই কখনো দিবেন না: পাসওয়ার্ড, ব্যাংক বা কার্ডের তথ্য, এনআইডি বা পাসপোর্টের নম্বর, ক্লায়েন্টের গোপন ফাইল, অফিসের ভেতরের তথ্য যেটা প্রকাশ্য না, আর অন্য কারো ব্যক্তিগত তথ্য যার অনুমতি আপনার কাছে নেই।
সেটিংসে গিয়ে আপনার কথোপকথন ট্রেনিংয়ে ব্যবহার হবে কি না সেটা বন্ধ করে দিতে পারেন। পেশাগত কাজে এটা করে রাখা ভালো।
ভুল তথ্যের ব্যাপারটা
AI নিশ্চিত না হলেও আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়। এটাকে ইংরেজিতে hallucination বলে। নাম, তারিখ, সংখ্যা, আইন, ওষুধ আর সাম্প্রতিক ঘটনায় এই ঝুঁকি সবচেয়ে বেশি।
সহজ নিয়ম: যে তথ্য ভুল হলে কারো ক্ষতি হতে পারে, সেটা সবসময় অন্তত একটা নির্ভরযোগ্য উৎসে মিলিয়ে নিন। AI-কে জিজ্ঞেস করলে সে সূত্রও বানিয়ে দিতে পারে, তাই সূত্রটাও যাচাই করবেন।
সচরাচর যা জিজ্ঞেস করা হয়
ChatGPT কি ফ্রি?
বাংলায় কি ঠিকমতো কাজ করে?
বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়?
ChatGPT-র লেখা কি ধরা যায়?
আমার কথোপকথন কি অন্য কেউ দেখতে পায়?
ChatGPT কি ইন্টারনেট থেকে সাম্প্রতিক তথ্য দিতে পারে?
একই প্রশ্নে ভিন্ন উত্তর আসে কেন?
AI থেকে ঠিক উত্তর বের করা শিখতে চাইলে
AI শুরু ও Prompt Engineering কোর্সে ChatGPT, Gemini আর Claude এর জন্য প্রম্পট লেখা একদম শুরু থেকে বাংলায় শেখানো হয়।

ChatGPT মাস্টারক্লাস
নিজের কাজ চেনে এমন একটা ChatGPT সেটআপ, রিপিট কাজের ওয়ার্কফ্লো, আর কোথায় ভরসা করবেন না তার পরিষ্কার ধারণা।
সম্পর্কিত লেখা
লেখাটা পড়েছেন মানে আপনি জিনিসটা বুঝেছেন, এখন এইটা আরও Detailed শিখে কাজে নেমে যাওয়ার পালা...
৩০ সেকেন্ডের কুইজ বলে দিবে আপনার অবস্থায় কোন কোর্সটা লাগবে।