মেসেঞ্জারে প্রতিদিন অনেকে লেখেন: "একটা কাজ দিন", "লোন দিবেন?", "এখন হাতে একদম টাকা নেই।" প্রতিটা মেসেজ আমরা পড়ি। তাই সোজা কথাটা এক জায়গায় লিখে রাখলাম।
আমরা যা দিই না
- আমরা চাকরি বা কাজ দিই না।
- লোন, ধার বা টাকা দিই না।
- কোর্স করলে এত টাকা আয় হবে, এমন কোনো গ্যারান্টিও দিই না।
কেউ যদি লাইক দিয়ে, টাস্ক করে বা আগে টাকা জমা দিয়ে আয়ের কথা বলে, সাবধান। বেশিরভাগই প্রতারণা। চেনার উপায়: অনলাইন ইনকামের স্ক্যাম চেনার ১০টা লক্ষণ আর টেলিগ্রাম টাস্ক জবের ফাঁদ।
AI শিখলে বাস্তবে কী হতে পারে
AI নিজে টাকা দেয় না। AI দিয়ে আপনি কিছু কাজ দ্রুত আর ভালো করতে পারেন, আর সেই কাজের জন্য কেউ টাকা দেয়। যেমন দোকান বা পেজের পোস্ট আর ছবি বানানো, ছোট ভিডিও, অফিসের লেখালেখি, প্রপোজাল বা ইনভয়েস।
এতে সময় লাগে। আগে কয়েক সপ্তাহ হাত পাকাতে হয়, নিজের কয়েকটা নমুনা বানাতে হয়, তারপর ক্লায়েন্ট খুঁজতে হয়। কত আয় হবে, কেউ আগে থেকে বলতে পারে না। কোন কাজে কী লাগে আর কোথায় ঝুঁকি, সৎভাবে লেখা আছে এখানে: AI দিয়ে ইনকামের ১২টা উপায়।
- ছাত্রছাত্রী হলে: পড়া নষ্ট না করে পার্টটাইম অনলাইন কাজ
- শুধু মোবাইল থাকলে: মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং হয়?
- ঘরে থেকে কাজ খুঁজলে: ঘরে বসে AI দিয়ে কোন কাজগুলো বাস্তব
- ইংরেজিতে দুর্বল হলে: AI দিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলার নিয়ম
টাকা ছাড়া শুরু করুন
হাতে টাকা না থাকলেও শুরু আটকে থাকে না। এই ক্রমে এগোন:
- ফ্রি বই লাইব্রেরি: বাংলায় AI এর বই, ফ্রিতে পড়া আর ডাউনলোড করা যায়। ChatGPT মাস্টারক্লাস দিয়ে শুরু করতে পারেন।
- ফ্রি ডেমো ক্লাস: আমাদের ক্লাস কেমন, আগে দেখে নিন।
- ফ্রি লেসন: প্রথম ক্লায়েন্টের জন্য ২০ জনের লিস্ট বানানো, আজই করা যায়।
- বাংলাদেশ থেকে ফ্রিতে চলে এমন ২০টা AI টুল
- ক্লায়েন্ট ছাড়াই নমুনা আর মিনি পোর্টফোলিও বানানো
- প্রথম ক্লায়েন্ট খোঁজার ১৪ দিনের প্ল্যান, দিনে এক ঘণ্টা
আরও ফ্রি শেখার জায়গা: ফ্রিতে স্কিল শেখার সেরা জায়গাগুলো।
পরে চাইলে পেইড কোর্স
ফ্রি জিনিস দিয়ে শুরু করে যদি মনে হয় গোছানো পথ দরকার, তখন কোর্স নিন। তাড়া নেই।
- একটা কাজই শিখতে চাইলে শুধু সেই কোর্সটা নিন। কোনটা আপনার কাজে লাগবে, দাম পাশাপাশি দেখে মিলিয়ে নিন: কোনটা আমার জন্য
- স্কিল আছে কিন্তু ক্লায়েন্ট নেই: প্রথম ইনকাম: ক্লায়েন্ট পাওয়া থেকে টাকা তোলা
- সব কোর্স আর বই একসাথে: AI Champions। একবারে না পারলে দুই কিস্তিতেও নেওয়া যায়, প্রথম কিস্তি দিলেই সব খুলে যায়।
সব কোর্স বাংলায়, রেকর্ড করা, মোবাইলেই শুরু করা যায়। কেনার পর পছন্দ না হলে কোর্সে ৩ দিন আর AI Champions এ ৭ দিনের মধ্যে পুরো টাকা ফেরত: রিফান্ড পলিসি।
কিছু জানার থাকলে
মেসেঞ্জারে লিখুন, অথবা 01771-553141 এ আগে WhatsApp-এ একটা মেসেজ দিন। কোথা থেকে শুরু করবেন বুঝতে না পারলে আপনি কী করেন আর হাতে কতটুকু সময় আছে লিখে দিন, পথটা দেখিয়ে দেব।
নাসির