AI দিয়ে হিস্ট্রি ভিডিও বানানোর পুরো নিয়ম
AI দিয়ে হিস্ট্রি ভিডিও বানানোর কাজটা তিন ভাগে ভাগ করা যায়: আগে তথ্য ঠিক করা, তারপর স্ক্রিপ্ট, সবার শেষে ছবি আর ভিডিও। বেশিরভাগ মানুষ উল্টো দিক থেকে শুরু করেন, ছবি বানানো দিয়ে, আর সেখানেই চ্যানেলটা আটকে যায়। কারণ হিস্ট্রি নিশে দর্শক থাকে তথ্যের জন্য, ছবির জন্য না।
এক নজরে
- হিস্ট্রি ভিডিওর ভিউ আসে অনেক দিন ধরে, একদিনে না। ছয় মাস পরেও পুরনো ভিডিও থেকে ভিউ আসতে থাকে।
- সবচেয়ে বড় ঝুঁকি ভুল তথ্য। একটা ভুল তারিখ কমেন্টে ধরা পড়লে পুরো চ্যানেলের বিশ্বাস নষ্ট হয়।
- একই চরিত্র বা একই সময়ের চেহারা সব দৃশ্যে এক রাখাটাই আসল কাজ, বাকিটা তুলনায় সহজ।
- বাংলা ভয়েসওভারে নাম আর সাল ভুল উচ্চারণ হয়, এগুলো আলাদা করে ঠিক করতে হয়।
- ইউটিউব শুধু AI বলে ভিডিও আটকায় না, আটকায় যদি ভিডিওতে আপনার নিজের কোনো সংযোজন না থাকে।
হিস্ট্রি নিশটা কেন কাজ করে
তিনটা কারণে। এক, বিষয়টা পুরনো হয় না। ২০২৬ সালে বানানো মুঘল আমলের ভিডিও ২০২৮ সালেও ঠিক ততটাই প্রাসঙ্গিক থাকবে, যেখানে একটা টুল রিভিউ ছয় মাসে বাসি হয়ে যায়। দুই, মুখ দেখাতে হয় না, ফলে ক্যামেরা বা স্টুডিও লাগে না। ফেসলেস চ্যানেল শুরু করার পুরো নিয়ম আলাদা লেখায় আছে। তিন, দর্শক পুরো ভিডিওটা দেখে, কারণ গল্পের শেষ না জেনে কেউ উঠে যায় না। ইউটিউব এই ধরে রাখার সময়টাকেই সবচেয়ে বেশি দাম দেয়।
খারাপ দিকটাও বলে রাখা দরকার। প্রথম দশটা ভিডিওতে প্রায় কিছুই হয় না। এই নিশে চ্যানেল দাঁড়ায় ধীরে, কিন্তু একবার দাঁড়ালে নিজে থেকেই চলতে থাকে।
বিষয় বাছাই: যেখানে বেশিরভাগ চ্যানেল হারিয়ে যায়
“দ্বিতীয় বিশ্বযুদ্ধ” লিখে সার্চ করলে লক্ষ ভিডিও আসবে। ওখানে নতুন কেউ জায়গা পাবে না। জায়গা পাওয়া যায় ছোট আর নির্দিষ্ট বিষয়ে, যেগুলো নিয়ে কেউ বাংলায় ভিডিও বানায়নি।
তথ্য ঠিক করা: এই ধাপটা বাদ দিলে বাকিটা অর্থহীন
AI-কে “পলাশীর যুদ্ধ নিয়ে স্ক্রিপ্ট লিখে দাও” বললে সে লিখে দিবে, এবং তার ভেতরে দুই থেকে তিনটা তথ্য ভুল থাকবে। ভুলগুলো এমনভাবে লেখা থাকে যে পড়ে বোঝার উপায় নেই। এটা AI-এর দোষ না, এভাবেই কাজ করে, কিন্তু ফল ভোগ করবে আপনার চ্যানেল।
কাজের নিয়মটা সহজ। AI-কে দিয়ে খসড়া লেখান, তারপর প্রতিটা নাম, সাল আর সংখ্যা আলাদা করে মিলিয়ে দেখুন। বাংলাপিডিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বা স্বীকৃত বই থেকে। যে তথ্যটা দুই জায়গায় মিলছে না, সেটা ভিডিওতে রাখবেন না, অথবা “এই নিয়ে মতভেদ আছে” বলে রাখুন। এই এক লাইন বললে দর্শক আপনাকে বেশি বিশ্বাস করবে, কম না।
যে ভুলটা প্রায় সবাই করে: AI-কে সোর্স জিজ্ঞেস করা এবং সে যে বইয়ের নাম বলে সেটা বিশ্বাস করা। AI বইয়ের নাম আর পৃষ্ঠা নম্বর বানিয়ে ফেলতে পারে, খুব বিশ্বাসযোগ্যভাবে। সোর্স নিজে খুঁজে বের করুন।
স্ক্রিপ্ট: প্রথম দশ সেকেন্ডেই সব
হিস্ট্রি ভিডিওর স্ক্রিপ্টে একটা কাঠামো বারবার কাজ করে। শুরুতে এমন একটা প্রশ্ন বা দৃশ্য, যেটা শুনে দর্শক ভাবে “তারপর কী হলো”। তারপর প্রেক্ষাপট, তারপর ঘটনা, তারপর পরিণতি। শেষে এক লাইনে বলে দিন আজকের দিনে এর মানে কী।
AI-কে স্ক্রিপ্ট লেখাতে গেলে পুরো ভিডিওর স্ক্রিপ্ট একবারে চাইবেন না। দৃশ্য ধরে ধরে চান। “এই অংশটা ৪৫ সেকেন্ডের, বলার মতো করে লেখো, কঠিন শব্দ বাদ” এভাবে বললে আউটপুট অনেক ভালো হয়। বাংলায় লেখানোর সময় বলে দিন যেন সাধু ভাষা না আসে, নাহলে ভয়েসওভার শুনতে বইয়ের মতো লাগে।
ছবি আর ভিডিও: চেহারা এক রাখার কাজটাই আসল
একটা দশ মিনিটের ভিডিওতে হয়তো ষাটটা দৃশ্য লাগবে। এই অংশটা নিয়ে আলাদা করে বিস্তারিত লেখা আছে চরিত্রের চেহারা এক রাখার নিয়মে। প্রতিটা দৃশ্যে যদি একই চরিত্রের চেহারা বদলে যায়, দর্শক গল্প থেকে ছিটকে যায়। এটাই এই কাজের সবচেয়ে কঠিন অংশ।
| যা দরকার | কীভাবে ঠিক থাকে | কেন আটকায় |
|---|---|---|
| একই চরিত্র সব দৃশ্যে | একটা রেফারেন্স ছবি বানিয়ে সেটাই বারবার দিন, প্রতিবার নতুন করে বর্ণনা না দিয়ে | প্রতিবার নতুন প্রম্পট দিলে নতুন মানুষ তৈরি হয় |
| একই সময়ের পোশাক | প্রম্পটে সাল আর অঞ্চল দুটোই লিখুন, শুধু “পুরনো দিনের” লিখবেন না | AI সব পুরনো সময়কে এক করে ফেলে |
| একই আলো আর রং | একটা রঙের বর্ণনা ঠিক করে সব প্রম্পটের শেষে জুড়ে দিন | একেক দৃশ্যে একেক আবহ হলে জোড়াতালি লাগে |
| নড়াচড়া | স্থির ছবিতে ধীর জুম বা প্যান, সব দৃশ্যে ভিডিও লাগে না | সব দৃশ্য AI ভিডিও বানাতে গেলে খরচ আর সময় দুটোই বাড়ে |
একটা কাজের কৌশল: মুখ দেখানোর দরকার নেই এমন দৃশ্য বেশি রাখুন। পেছন থেকে নেওয়া দৃশ্য, হাত, দূরের ছায়া, মানচিত্র, চিঠি, অস্ত্র। এগুলোতে চেহারা মেলানোর ঝামেলাই থাকে না, আর দেখতে বেশি সিনেমার মতো লাগে।
ভয়েসওভার: বাংলা উচ্চারণের ফাঁদ
বাংলা AI ভয়েস এখন যথেষ্ট ভালো, কিন্তু দুই জায়গায় হোঁচট খায়। এক, পুরনো নাম, যেমন সিরাজউদ্দৌলা বা মুর্শিদকুলি খান। দুই, সাল, যেটা অনেক সময় ইংরেজিতে পড়ে ফেলে। পুরো ভয়েসওভার একবারে বানিয়ে ফেলার আগে শুধু নাম আর সালগুলোর একটা ছোট টেস্ট ফাইল বানিয়ে শুনে নিন।
ঠিক না হলে বানানটা ভেঙে লিখে দিন, যেভাবে উচ্চারণ হয় সেভাবে। “১৭৫৭” লেখার বদলে “সতেরোশো সাতান্ন” লিখলে প্রায় সবসময় ঠিক আসে।
মনিটাইজেশন: ইউটিউব আসলে কী দেখে
একটা ভুল ধারণা খুব চলে যে ইউটিউব AI দিয়ে বানানো ভিডিও মনিটাইজ করতে দেয় না। সেটা ঠিক না। ইউটিউব যেটা আটকায় সেটা হলো এমন কনটেন্ট যেখানে আপনার নিজের কোনো সংযোজন নেই, যেমন অন্যের ভিডিও কেটে জোড়া দেওয়া বা একই টেমপ্লেটে শুধু নাম বদলে দেওয়া।
হিস্ট্রি ভিডিওতে আপনার সংযোজনটা স্পষ্ট: গবেষণা, স্ক্রিপ্ট, কোন তথ্য রাখবেন আর কোনটা বাদ দিবেন সেই সিদ্ধান্ত, ভাষ্য। এগুলো থাকলে সমস্যা হয় না। সমস্যা হয় যখন একই স্ক্রিপ্ট সামান্য বদলে দশটা ভিডিও বানানো হয়। আর হ্যাঁ, ভিডিওতে AI ব্যবহার করেছেন কিনা সেটা আপলোডের সময় জানিয়ে দেওয়ার ঘরটা পূরণ করে দিন, এটা লুকানোর কিছু না।
প্রথম ভিডিওটা কীভাবে শুরু করবেন
সচরাচর প্রশ্ন
হিস্ট্রি ভিডিও বানাতে কত খরচ হয়?
মোবাইল দিয়ে পুরো কাজটা করা যাবে?
ইতিহাস নিয়ে আমার পড়াশোনা নেই, পারব?
কপিরাইট নিয়ে সমস্যা হবে?
কত দিন পর ভিউ আসা শুরু করে?
সপ্তাহে কয়টা ভিডিও দেওয়া উচিত?
ইংরেজিতে বানালে বেশি ভিউ হবে না?
হাতে কলমে শিখতে চাইলে
হিস্ট্রি ভিডিওর পুরো প্রক্রিয়াটা, সোর্স থেকে প্রম্পট বানানো, দৃশ্য ধরে ধরে ছবি তৈরি আর এডিটিং, ধাপে ধাপে দেখানো আছে কোর্সের ভেতরে।
সম্পর্কিত লেখা
লেখা পড়ে ভালো লাগলে, করে দেখলে আরও ভালো লাগবে
৩০ সেকেন্ডের কুইজ বলে দিবে আপনার অবস্থায় কোন কোর্সটা লাগবে।